ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৩১ পিএম

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন

ফরিদপুরে পরকীয়ার সন্দেহের জেরে শফিকুল ইসলাম কালা নামের বৃদ্ধ এক স্বামীর হাতে তার স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষীপুর এলাকার তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম লিপি বেগম (৪৫)। তাকে হত্যা করার পর অভিযুক্ত স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত লিপি বেগম এবং অভিযুক্ত শফিকুল ইসলাম কালার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তাদের ছেলে পনির ইসলাম জানান, তার বাবা-মার মধ্যে নিয়মিত ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। পনির ইসলামের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন, "জামাকাপড় দাও, আমি ঢাকা চলে যাব। জামাকাপড় নিতেই বাসায় আসছি।" এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামাকাপড় নিয়ে পালিয়ে যান।

ঘটনার প্রতক্ষ্যদর্শী তাদের নাতনি স্মৃতি আক্তার জানায়, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। কাপড় নেওয়ার পর দাদা দাদিকে জিজ্ঞাসা করেন, "তুমি বাবলুর সঙ্গে কী করছো?" এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। একপর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলেন যে তিনি কিছুই করেননি। দাদি কোরআন শরীফ ছুঁয়ে একথা বলতে রাজি হতেই হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান। "আমি তখন চিৎকার করে উঠি," বলেন স্মৃতি।

ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত সদর হাসপাতালে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!