ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৫, ০৩:৩২ পিএম

সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

ফরিদপুরের সালথায় মসজিদ নিয়ন্ত্রণ ও চাবি চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে ইমরান মাতুব্বরের সমর্থকেরা স্থানীয় মসজিদের ইমাম মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকদের কাছে মসজিদের চাবি চাইতে গেলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ সকাল ৮টা থেকে বেলা ৯টা পর্যন্ত চলে।

পরে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন। এ সময় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইমরান মাতুব্বর ও মৌলভী হেমায়েত হোসেন দু'জনই বিএনপির কর্মী, তবে তাদের কোনো দলীয় পদ বা পদবী নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বড় বাহিরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।”

ইএইচ

Link copied!