ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ৪ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৪:৩৪ পিএম

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ৪ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ দুধরাজ খালে অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এসময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার গলদা ও সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

শনিবার সকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

আটক জেলেরা হলেন, লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।

বন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অভয়ারণ্যের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করে মামলা করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জেএইচআর

Link copied!