ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৬:৫৮ পিএম

সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

রোববার বিকেলে খোয়াড় গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে খোয়াড় মাদ্রাসা মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ মাতুব্বর, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছামাদ মাতুব্বর, যুবদল নেতা মাহফুজ খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, বিএনপি নেতা কাওছার মাতুব্বর, আটঘর ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক লোকমান ফকির, বিএনপি নেতা আনিচ মেম্বার, বিএনপি নেতা আহাদ, জাহাঙ্গীর যুবদল নেতা মুজাফফর প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হৃদয় ফুটবল একাডেমি একাদশ বনাম রাউফ স্পোর্টিং ক্লাব একাদশ এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট বিএনপি নেতা কাওছার মাতুব্বরের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!