ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতের স্মারকলিপি প্রদান

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

অক্টোবর ১২, ২০২৫, ০৭:১১ পিএম

৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতের স্মারকলিপি প্রদান

সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা।

রোববার বিকেলে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।

এর আগে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাসিবুল আলম, এ্যাড. মো. মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সদর আমীর মাওলানা ইমরান হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, শহর সেক্রেটারি মিজানুর রহমান, নায়েবে আমির আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, পাঁচবিবি উপজেলা আমীর ডা. মো. সুজাউল ইসলাম, আক্কেলপুর উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দিপু প্রমুখ।

ইএইচ

Link copied!