ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জয়পুরহাটে আলোচনা সভা

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

অক্টোবর ১৩, ২০২৫, ০৫:২৩ পিএম

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জয়পুরহাটে আলোচনা সভা

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগান নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসকের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের ইন্সপেক্টর রুবেল রানা, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক, সদস্য ওমর আলী বাবু, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সার্কিট হাউজ মাঠে দুর্যোগ আসলে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!