ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

অক্টোবর ১৪, ২০২৫, ১২:১৮ পিএম

নোয়াখালীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিনসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে এস এম নিজাম ও মো. দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা কর আইনজীবী ফোরামের জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার রাতে নোয়াখালীর মাইজদী বাজারস্থ নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন করা হয়।

নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট মো. সোহাগ। সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং মো. মহসিন মানিক।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, অ্যাডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, অ্যাডভোকেট তাজ হোসেন সোহেল এবং মাহাবুবের রহমান সোহেল।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জোবায়ের হোসেন ফয়সাল, সহসাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ। কোষাধ্যক্ষ পদে হাসানের জামান, প্রচার সম্পাদক পদে আজিম চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো. সজল জাহান, আইন বিষয়ক সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া টিপু, আন্তর্জাতিক সম্পাদক পদে আলি আহাদ তানিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নাজমা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক পদে নজরুল ইসলাম, পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মহিউদ্দিন আহমেদ খান নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিন নবগঠিত একুশ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করে দেন।

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং চলমান ষড়যন্ত্র মোকাবেলা ও আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়খ অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান এবং জেলা বিএনপি'র দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

এছাড়াও কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সদস্য এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!