ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০২:৫৪ পিএম

মোহনগঞ্জে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদেরকে ১৬০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদেরকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের নওহাল এলাকার মো. মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মো. কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪৮)।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!