কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসডিএফ পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
কর্মশালাটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন জেলা কর্মকর্তা জীবিকায়ন মো. সাইফুল ইসলাম।
কর্মশালায় এসডিএফ পটুয়াখালী জেলার ৫ নং কলাপাড়া ক্লাস্টার ও ৬ নং পাখিমারা ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির কার্যক্রম উপস্থাপন করেন জেলা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
তিনি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে কর্মশালায় উপস্থিত অতিথিদের কাছে গ্রাম পর্যায়ে এসডিএফের কার্যক্রমের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরেন।
ইএইচ