ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবাধে হচ্ছে আড়িয়াল খাঁ নদীতে ‘ইলিশ শিকার’

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ১৮, ২০২৫, ১১:১৫ এএম

অবাধে হচ্ছে আড়িয়াল খাঁ নদীতে ‘ইলিশ শিকার’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। শিকারের পর সেই মাছ নদীর তীরবর্তী বিভিন্নস্থানে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেই অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। তবে স্থানীয় সচেতন বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে প্রকাশ্যেই ইলিশ শিকার করছে জেলেরা। সেক্ষেত্রে নাম সর্বস্ব অভিযান দিলেও সুফল মিলছে না।

উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী অসংখ্য বাসিন্দারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুইদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় জাল নিয়ে নদীতে নেমে প্রকাশ্যেই তারা ইলিশ শিকার করছেন। 

তারা আরও জানিয়েছেন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পরে। যে কারণে তাদেরকে ধরতে পারছেনা প্রশাসন।

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রত্যেকদিন তাদের অভিযান চলছে। তারপরেও কোন জেলে নদীতে মাছ শিকারে নামলে আর অভিযানিক দলের হাতে আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!