ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গ্রাম আদালত ন্যায়বিচারের সহজ পথ: উপপরিচালক জাকিউল ইসলাম

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ১৯, ২০২৫, ০৪:২০ পিএম

গ্রাম আদালত ন্যায়বিচারের সহজ পথ: উপপরিচালক জাকিউল ইসলাম

গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম। 

তিনি বলেন, গ্রামের মানুষ যেন ছোটোখাটো বিরোধ নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে।

রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকিউল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই আমাদের দায়িত্ব হলো জনগণকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং ন্যায়বিচারের পথ সহজ করা। প্রচার-প্রচারণা বাড়লে মানুষ মামলা না করেই ন্যায্য সমাধান পেতে উৎসাহিত হবে, এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী নিজেরাই ছোটোখাটো বিরোধ মীমাংসা করতে পারবে। এতে মামলা জট কমবে এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার।

জেএইচআর

Link copied!