ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্বধলায় জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৩:২২ পিএম

পূর্বধলায় জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা

“হাসবে পূর্বধলা, লোকাল চলবে ৪ বেলা” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ-জারিয়া লোকাল ট্রেন প্রতিদিন চারবার চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় পূর্বধলা রেলস্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেয় পূর্বধলা সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টায় পূর্বধলা হেলিপ্যাড মাঠ থেকে লংমার্চ শুরু হবে। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও ট্রাকসহ সব ধরনের যানবাহনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর থেকে ইঞ্জিন সংকটের অজুহাতে টানা ২১ দিন ধরে জারিয়া লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী সাধারণ মানুষ, বিশেষ করে স্বল্প আয়ের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সমাবেশে বক্তব্য দেন রেডলাইন সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, ছাত্রনেতা রাফিন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা দ্রুত ট্রেন চালুর দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, জারিয়া-ময়মনসিংহ রেলপথে বহু বছর ধরে চলা লোকাল ট্রেনটি পূর্বধলা ও আশপাশের উপজেলার হাজারো মানুষের অন্যতম যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

জেএইচআর

Link copied!