ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনিয়ম দূর করে শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে: শিবির সভাপতি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৯:৩৮ পিএম

অনিয়ম দূর করে শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে: শিবির সভাপতি

“শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল অনিয়ম, দুর্নীতি, সিট বাণিজ্য, বড় ভাই কালচার, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের অত্যাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, র‍্যাগিং এবং যৌন হয়রানি বন্ধে শিবির প্রতিশ্রুতিবদ্ধ। অনিয়ম দুর করে মেধাবী শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সোমবার বেলা ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সিলেবাসের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়, গবেষণা, খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সামগ্রিক মেধা বিকাশ সম্ভব।”

তিনি আরও বলেন, “পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে যোগ্যতা ও সুনামের সঙ্গে জাতির সামনে তুলে ধরতে হবে। দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আস্থা রেখে তাদের নেতৃত্ব শিবিরের হাতে তুলে দিয়েছে— সেই বিশ্বাস রক্ষা করা আমাদের দায়িত্ব।”

শিবির সভাপতি বলেন, “ছাত্রীদের জন্য বোনের মর্যাদায় সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকল শিক্ষার্থীর সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও যোগ করেন, “আমরা কাউকে শিবিরে যোগদানের আহ্বান দিচ্ছি না। বরং শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও আদর্শ সম্পর্কে জানার অনুরোধ করছি। ক্যারিয়ার গড়ার বিকল্প নেই— তাই প্রত্যেক শিক্ষার্থীকে পিতা-মাতার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি রেদোয়ানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস ব্যাপারী, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, ইংরেজি বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার, বাংলা বিভাগের প্রভাষক সানাউল্লাহ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নুপুর রানী মজুমদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শিবিরের পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, বর্তমান সভাপতি মো. ইমরান হোসেন, সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইএইচ

Link copied!