ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

অক্টোবর ২১, ২০২৫, ০৭:১২ পিএম

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্যায়) উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আব্দুল হাই।

প্রতিযোগিতায় “অন্যায়ের উপর প্রতিবাদই একমাত্র উপায়”, “নতুন সমাজ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা” এবং “দুর্নীতিই উন্নয়নের পথে একমাত্র বাধা”—এই বিষয়গুলোর ওপর বিতর্কে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

পরে বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

ইএইচ

Link copied!