ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে দুই পৃথক ঘটনায় কৃষক দল নেতাসহ আহত ৩

সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি

সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম

সীতাকুণ্ডে দুই পৃথক ঘটনায় কৃষক দল নেতাসহ আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুই ঘটনায় উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদকসহ তিন ব্যক্তিকে আহত করা হয়েছে। বুধবার রাত ১২টায় কৃষক দল নেতার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে সকাল ১১টায় রিপন (২৫) নামের এক যুবকের উপর প্রতিপক্ষের হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখের হাটের পিচের মাথায় অবস্থানরত কৃষক দল নেতার উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হাতের আঙুল কেটে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ছুরিকাঘাতে নেতা মাটিতে লুটে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী। এছাড়া হামলায় আমির হোসেন (২৫) নামের এক যুবককেও আহত করেছে দুর্বৃত্তরা।

অন্যদিকে সকালে নিজ বাড়ি, পৌর সভার পন্তিছিলা এলাকায় যুবক রিপনের প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আহতকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান কর্তব্যরত ডাক্তার নাদিয়া আক্তার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, দুটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!