ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫৭ পিএম

ঈশ্বরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহমদ আলী এবং পরিচালনা করেন দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মার্কাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা হাসানুর রহমান সজিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসকন নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। তারা অভিযোগ করেন, সংগঠনটির সদস্যরা দেশে সহিংসতা উসকে দিচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে বিরোধ সৃষ্টি করছে।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ইসকনের এক নেতার গ্রেফতারের পর সংগঠনটির অনুসারীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। এর মাধ্যমে তাদের সহিংস চরিত্র আবারও প্রকাশ পেয়েছে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— ইসকনের সকল উগ্র কর্মকাণ্ড বন্ধ করে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করার জন্য। তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে এ ধরনের সংগঠনের কার্যক্রম বন্ধ করা এখন সময়ের দাবি।

ইএইচ

Link copied!