ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে পুকুরে ডুবে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৬:১৬ পিএম

শিবচরে পুকুরে ডুবে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের পুকুরে ডুবে মো. জাহিদ হোসেন খান (১৫) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বেলা ১১টায় শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের পাশে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ খান শিবচর পৌর জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খানের বড় ছেলে। তিনি শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

পরিবার জানায়, জাহিদ গোসল করার জন্য বন্ধুদের সঙ্গে পুকুরে যায়। জাহিদ লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে ছিল। কিন্তু পানিতে লাফ দেওয়ার সময় সেটি পরা ছিল না।

এলাকার লোকজন উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বলেন, “আমার ছেলে অল্প অল্প সাঁতার জানতো। আজ সকালে সে এক বন্ধুর ডাকে কলেজ পুকুরে গোসলে যায়। পরে সংবাদ পাই, পুকুর থেকে জাহিদকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।”

উদ্ধারকারী প্রিন্স ফাহিম জানান, জাহিদের বন্ধু আসিফ বলেছিল, “আমার বন্ধু পানিতে ঝাপ দিয়ে আর উঠেনি, আমি সাঁতার জানি না, কেউ তাকে উদ্ধার করুন।” পুকুরের ঘাটলায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন কাপড় ধুইছিলেন, তারা কেউই পানিতে নামেননি। ছোট বাচ্চাদের খুঁজতে নির্দেশ দেওয়া হয়। ১০ মিনিট পর জাহিদের লাশ ভেসে ওঠে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “আমাকে বিষয়টি অফিসিয়ালি জানানো হয়নি। আমরা স্থানীয়দের কাছ থেকে যা শুনেছি, তাই জানাচ্ছি। তবে এটি খুবই দুঃখজনক।”

স্থানীয়রা জানান, জাহিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!