ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৩৯ পিএম

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসটি (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ বাসের পেছনের দিক থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত বাসটি থামিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, “যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার করলে আমি দ্রুত গাড়ি থামাই। এরপর দেখি আগুন লেগে গেছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।”

ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।”

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ইএইচ

Link copied!