ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৪:০৬ পিএম

সালথায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

"গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের" এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল। 

শুক্রবার দিনব্যাপী পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা যুবদল।

কর্মসূচির শুরুতে কুমার নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ গাছ লাগানো হয়। গাছ লাগানো শেষে সালথা সদর বাজারসহ বিভিন্ন বাজারে পথচারীদের মাঝে খাবার ও পানীয় বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মো. রাসেল, মামুন হোসেন, কাজী মতিয়ার রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মো. মহিন, সোহেল রানা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা যুবদলের পক্ষে হাসান আশরাফ বলেন, “আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে এ কর্মসূচি পালন করছি।” তিনি আরও বলেন, “সব সময় যুবদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যুব সমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে যুবদল।”

ইএইচ

Link copied!