ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৪:১৯ পিএম

নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে মো. মরফিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. মতিন। 

শুক্রবার দুপুরে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টায় ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম খোদাইপুর নাওভাঙ্গা সাকিনের সামনে মাদক সেবনকারী মো. মরফিদুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় দেখে তাকে আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর মাহফুজ, থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মন ও তার সঙ্গে থাকা ফোর্সরা অভিযান পরিচালনা করেন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মরফিদুল ইসলামকে (৩৮) মাদকসহ আটক করা অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইএইচ

Link copied!