ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিচারকের রায়ে ৩ আসামি আটক, ক্ষোভে বাদীর বাড়িতে হামলা

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:১৪ পিএম

বিচারকের রায়ে ৩ আসামি আটক, ক্ষোভে বাদীর বাড়িতে হামলা

জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জয়পুরহাটের কালাই উপজেলার সিলিমপুর গ্রামে এক পরিবারের উপর সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জাকারিয়া জানান, একই গ্রামের তার জেঠাত ভাই মো. আইসেল জমি বিরোধের ঘটনায় পূর্বে থানায় একটি মামলা (জিআর নং ৯৮/২৫) দায়ের করেছিলেন। সম্প্রতি আদালতের রায়ে ওই মামলার ৩ আসামি আটক হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ আসামিপক্ষ তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় মো. গোলাম সারোয়ার, মো. মেহেদী হাসান, মো. ইউসুফ আলী, মো. আলেখ উদ্দিন, মো. রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মোছা. মোরসেদা বিবি, মোছা. রাজিয়া সুলতানা ও মোছা. পেস্তা বিবি সহ ১০–১২ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধভাবে জাকারিয়ার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে জাকারিয়ার স্ত্রী ও ভাতিজিকে অশালীন ভাষায় গালাগাল করে এবং ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। এ সময় তারা রান্নাঘরসহ বাড়ির বিভিন্ন কক্ষে তাণ্ডব চালিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ২.৫ ভরি স্বর্ণালঙ্কার (বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা) লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই জাকারিয়া কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ইএইচ

Link copied!