ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

নভেম্বর ৩, ২০২৫, ০২:৫৬ পিএম

ফরিদগঞ্জে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে। বক্তব্যে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে অশোভন মন্তব্য করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের কালিরবাজার চৌরাস্তা হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল মতিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার কেবল একজন যুবদল নেতার প্রতি নয়, বরং পুরো যুবদল সংগঠনের প্রতি চরম অবমাননাকর। তার এই বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমাদের প্রিয় নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি তিনি দ্রুত প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাকে চাঁদপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবো।

উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজু পাটোয়ারী ও পৌর যুবদল নেতা ফারুক হোসেন রনও বক্তব্য রাখেন।

বিক্ষোভ ও সমাবেশে যুবদলের শতাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ছবুর পাটোয়ারী, জিয়া চৌধুরী, আরিফ তরফদার, আব্দুল কাইউম সুমন, আরিফ পাটোয়ারী, এমরান দনিদার, মাহফুজ, সুমন আনোয়ার, সবুজ, রাছেল, মাহিন মেম্বার, হাবিব মেম্বার, মাসুদ, হাফিজ, রুবেল, সাদ্দাম, রাফিকুল ইসলাম, পারভেজ, মো. শরীফ ও তানজিল হোসেন গাজী।

জেএইচআর

Link copied!