ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৩:৪৯ পিএম

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ডেভ) ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তির অর্থ ও সনদ প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ বিদ্যানিকেতন এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সানরাইজ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক সুফিয়া বেগম লিপি সঞ্চালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সানরাইজ বিদ্যানিকেতনের পরিচালক মো. আব্দুল মোন্নাফ, সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যানিকেতনের সদস্য মো. হাফিজুর রহমান মিলন ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বছর ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৩৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে অতিথিরা সফল শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!