ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৫, ০৩:১৮ পিএম

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় ৫৫০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার; ১৭০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি মসুর, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার; এবং ৩০ জন কৃষককে ৮ কেজি খেসারি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, “২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আজ ৭৫০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারি বীজ এবং সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হবে।”

ইএইচ

Link copied!