ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে কৃষক দলের মতবিনিময়

আলমগীর সুমন, বান্দরবান

আলমগীর সুমন, বান্দরবান

নভেম্বর ৬, ২০২৫, ০৮:০৩ পিএম

বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে কৃষক দলের মতবিনিময়

বান্দরবানের ৩০০ নম্বর আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরির সঙ্গে বান্দরবান জেলা কৃষকদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির বাসভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাচিং প্রু জেরি বলেন, “নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এখন থেকেই আমাদের সংযত হয়ে মাঠে-ময়দানে কাজ করতে হবে। কারও সঙ্গে কোনো প্রকার অসদাচরণ না করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।”

তিনি আরও বলেন, “বান্দরবান হচ্ছে পর্যটন নগরী। এখানে বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে পর্যটন সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত। তাই বান্দরবান ৩০০ নম্বর আসনটি যদি উপহার দিতে পারি এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারে, তাহলে পর্যটন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এসময় বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন, সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান মেহেদিসহ কৃষকদলের সকল উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!