ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

নভেম্বর ৬, ২০২৫, ০৮:৩৯ পিএম

জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি আব্দুর রাজ্জাক আকন্দ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, আব্দুর রাজ্জাক জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন। রেল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, আব্দুর রাজ্জাক পাবনা যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে জয়পুরহাট রেল স্টেশনের কাউন্টারে যান। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে দুইশ টাকা দেন। কাউন্টার থেকে তাকে খুচরা টাকা দিতে বলা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক খুচরা টাকা দিতে না পারায় হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন তাকে খুচরা টাকা আনার তাগিদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুল করিম কাউন্টার থেকে বের হয়ে আব্দুর রাজ্জাককে ধাক্কা দেন। এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং মনিরুল করিম ওই যাত্রীকে টেনে-হেচড়ে স্টেশন মাস্টারের রুমে নিয়ে যান। সেখানে বিভিন্নভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই সময় আব্দুর রাজ্জাকের শার্টও ছিঁড়ে যায়। পরে রেলওয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসেন। সেখানে মনিরুল করিম মুন ভুল স্বীকার করে ক্ষমা চান।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, “স্টেশনে টিকিট কাটাকে কেন্দ্র করে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা এক লাইনে টিকিট না দিয়ে এক লাইন থেকে অন্য লাইনে ঘুরাচ্ছিল। কাউন্টারের ভেতর থেকে এসে আমাকে টেনে অফিসের ঘরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন। শার্টও ছিঁড়ে গেছে। পরে সাংবাদিকরা আসলে তিনি ক্ষমা চান। স্থানীয় হওয়ায় দাম্ভিকতার সঙ্গে ক্ষমতায় দেখায় যে, সে মানুষকে মানুষ মনে করেনা। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযুক্ত হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন বলেন, “টাকা খুচরা না থাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রী আমাকে গালিগালাজ করে। এসময় তার সঙ্গে কথা বলতে গেলে ধস্তাধস্তি হয়েছে। আমি তাকে টেনে নিয়ে আসিনি। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়েছে।”

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রফিক চৌধুরী বলেন, “কথাকাটাকাটির এ পর্যায়ে ওই যাত্রী হেড বুকিং সহকারীকে বলেন, ‘তুমি বাহিরে আসো, তোমাকে দেখছি’। এই নিয়ে ঠেলাঠেলি হয়েছে। তবে ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা হলে এটি সরকারি বিধি অনুযায়ী ভুল এবং অপরাধ। মুন ওই যাত্রীর কাছে ক্ষমাও চাইছে।”

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, “সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের আচরণের সুযোগ নেই। আচরণ বিধিমালা অনুযায়ী চলতে হবে। এ ধরনের ঘটনা যদি আমাদের কাছে লিখিতভাবে জানানো হয়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!