ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৫, ০৫:০৮ পিএম

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। 

নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ততা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের বয়স প্রায় ৩০-৩৫ বছর হবে। তবে মরদেহটি কার তা এখনও জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের শরীরে ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ হিসেবে এমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।”

ইএইচ

Link copied!