মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫, ০৮:০২ পিএম
নাশকতার মামলায় নেত্রকোণার মোহনগঞ্জ আওয়ামী লীগ নেতা মো. রাসেল চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার আদর্শনগর বাজারে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। এই ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করা হয় ভুক্তভোগী বিএনপি নেতার দ্বারা।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরীকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে, আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
ইএইচ