ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান: ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৯:৩৩ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান: ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ

মাদারীপুরের শিবচরের ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোলচত্বরে একটি ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে দুটি ট্রাক, নোহা গাড়ি ও মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করা হয়।

অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং নিয়মভঙ্গের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি থেকে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে জব্দ করা দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেওয়া হয়।

ইএইচ

Link copied!