ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উত্তরে শীতের দাপট, যে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৯ এএম

উত্তরে শীতের দাপট, যে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে জেঁকে বসছে শীত। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বইছে, বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত শীতের প্রভাব অধিক দেখা যাচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। গত তিন দিনের মতো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। গত কয়েক দিনের তুলনায় কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ায় ঝলমলে রোদের দেখা মিলেছে। এতে দিনের তাপমাত্রা তুলনায় রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে গেছে।

গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, দিনে সূর্যের তেজ থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। দিনের ও রাতের পার্থক্য বাড়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত আরও প্রবলভাবে অনুভূত হচ্ছে।

ইএইচ

Link copied!