ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. জাহিদ হোসেন

জাতীয় নির্বাচনকে ঘিরে একটি দল পানি ঘোলা করার চেষ্টা করছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ০৭:২২ পিএম

জাতীয় নির্বাচনকে ঘিরে একটি দল পানি ঘোলা করার চেষ্টা করছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেএম জাহিদ হোসেন বলেছেন, বৃহস্পতিবার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটি জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে এবং এতে জনগণের অর্থের সাশ্রয় হবে। জনগন জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে একই সময়ে আরেকটি ব্যালট পেপার পাবেন। তাই এটি সাধুবাদ প্রাপ্য।

বৃহস্পতিবার বিকেল ৩টায় দিনাজপুর শহরের উপশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা চাই এই বিষয়গুলো নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে, তারা তা না করুক। কিন্তু আপনারা (জামায়াত) এতদিন কোনো প্রস্তাবই দেননি। এখন হঠাৎ প্রস্তাব দিয়ে পানি ঘোলা করে স্বৈরাচারের পথ সুগম করার চেষ্টা করছেন, যাতে স্বৈরাচারীরা ফিরে আসতে পারে এবং মানুষ ১৪ তারিখে ভোট দিতে না পারে বা ১৮ তারিখে রাতের বেলায় ভোট দিতে বাধ্য হয়। এতে জনগণের অধিকার প্রয়োগ ব্যাহত হচ্ছে। আজকে গণতন্ত্রকে আপনি ফেলে দিতে চাইছেন।”

তিনি আরও বলেন, “২০২২ সালের ডিসেম্বরে প্রথমে ২৭ দফা দাবি জানানো হয়। পরবর্তী বছরে ৩১ জুলাই ৩১ দফা দাবি জানানো হয়। এই ৩১ দফার মধ্যে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকা যাবে না। এছাড়াও বিভিন্ন সংস্কারের বিষয়ে নির্দেশনা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতা তথা সারা দেশের মানুষের আন্দোলনের কারণে স্বৈরাচার পালিয়ে গেছে। তারপর অনেকে নানা কথা বলছে, কিন্তু বিএনপি সব সময় দেশের মানুষের আশা-আকাঙ্খা ধারণ করে এবং কুশাসন থেকে বের হয়ে সুশাসনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। বিএনপি তার প্রস্তাবনা নিয়ে জনগণের মাঝে ঘুরে বেড়াচ্ছে।”

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব শাহ মবিন জিন্নাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌসা রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম, চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন চৌধুরী ফারুক ও সুজাউর রব চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!