ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
চাকসু ভিপি রনি

কৃষি জমি নষ্ট করে গ্যাস রাজশাহীতে, নাটোর এখনো বঞ্চিত আমরা গ্যাস চাই

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৫ পিএম

কৃষি জমি নষ্ট করে গ্যাস রাজশাহীতে, নাটোর এখনো বঞ্চিত আমরা গ্যাস চাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্র ইউনিয়ন (চাকসু) ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহীম হোসেন রনি বলেছেন, “আমাদের কৃষি জমি নষ্ট করে গ্যাস লাইন রাজশাহীতে গেছে, কিন্তু নাটোর এখনো গ্যাস সুবিধা পায়নি। কৃষি প্রধান এই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি আমরা গ্যাস চাই।”

সোমবার বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সদর ও নলডাঙ্গা উপজেলা সর্বস্তরের ছাত্র–জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চাকসু ভিপি রনি আরও বলেন,“বাংলাদেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না। আবার কেউ যদি ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আচরণ করে, জনগণ তাদেরও ফুলস্টপ দেখাবে। স্বাধীন দেশে সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।”

তিনি নতুন করে দেশকে অস্থির করার ষড়যন্ত্রকারীদের সাবধান হওয়ার আহ্বান জানান।

রনি নাটোরের ঐতিহ্যবাহী উত্তরাগণভবন, রাজবাড়ীসহ সব পর্যটন স্থানকে আধুনিক ও পর্যটক-বান্ধব করে গড়ে তোলার দাবি জানান। 

তিনি বলেন,“নাটোরে পর্যটনের বিশাল সম্ভাবনা আছে, কিন্তু এখনও তা অবহেলিত। দ্রুত আধুনিকায়ন জরুরি।”

ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব হত্যা–নির্যাতনের বিচার দাবি করে তিনি বলেন,“৫ মে শাপলা চত্বরের হত্যাযজ্ঞসহ সেই সময় ঘটে যাওয়া সব গুম–হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। আমরা আর কোনো বাবা–মায়ের চোখে পানি দেখতে চাই না।”

বৈষম্য বিরোধী আন্দোলনে পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থীদের পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন,“অন্তবর্তীকালীন সরকারের এখনো রিভিউ করার সুযোগ আছে। আশা করি সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নাটোর–২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।

সভাপতিত্ব করেন নাটোর জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. জাহিদ হাসান এবং পরিচালনা করেন আলী আল মাসুদ মিলন।

এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা উপজেলা আমীর মো. আব্দুর রব মৃধা প্রমুখ বক্তব্য দেন।

ইএইচ

Link copied!