ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ম্রো ভাষায় রূপান্তর করা হলো বিএনপির ৩১ দফা দাবি

আলমগীর সুমন, বান্দরবান

আলমগীর সুমন, বান্দরবান

নভেম্বর ২০, ২০২৫, ০৬:৫৩ পিএম

ম্রো ভাষায় রূপান্তর করা হলো বিএনপির ৩১ দফা দাবি

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি দেশের সকল জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবানে ম্রো ভাষায় রূপান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সিংপাত ম্রো ভাষায় রূপান্তরিত লিফলেটের মোড়ক উন্মোচন করেন বিএনপির মনোনীত ৩০০ নং আসনের প্রার্থী সাচিংপ্রু জেরী।

এ সময় সাচিংপ্রু জেরী বলেন, “বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ ম্রো জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর লোকদের বাংলা ভাষায় দক্ষতা কম থাকলেও তাদের ৯৫ শতাংশ নিজস্ব ভাষায় পড়তে ও লিখতে জানেন। ম্রো ভাষায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি রূপান্তরের ফলে এই জনগোষ্ঠীর অধিকাংশই দাবিগুলো বুঝতে ও জানতে পারবেন। এতে বিএনপির ধানের শীষ প্রতীক সমর্থন ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “জেলায় প্রথম জিয়াউর রহমান ম্রো জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিতে ম্রো কমপ্লেক্স নির্মাণ করেছিলেন। এর মাধ্যমে অসংখ্য ম্রো শিশু-কিশোর আধুনিক শিক্ষার সুযোগ পেয়েছিল।” পাশাপাশি পরবর্তীতে চাক, বম ও খ্যাং ভাষায়ও এই ৩১ দফা দাবি রূপান্তর করে প্রচার করা হবে বলে জানান।

এ সময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, মো. জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!