ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

নভেম্বর ২৩, ২০২৫, ১০:৫৮ এএম

কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার রাত ৯ টার দিকে ছিলিমপুর ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাফায়েত উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুল করিম হালেকের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা ভুঁইয়া, আব্দুল আউয়াল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরী, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুন খান, উপজেলা যুবদল নেতা ফয়সাল কবীর খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন, দীর্ঘ ৪২ বছর রাজনীতির মাঠে বহু চড়াই উৎরাই মামলা হামলা জেল জুলুম পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। লেখাপড়ায় মেধাবী ছাত্র হয়েও এমপি হওয়ার স্বপ্নে কোন চাকরিতে যাইনি। এলাকার জনসেবা করার প্রবল ইচ্ছা নিয়ে রাজনীতির মাঠে নিজেকে আত্মনিয়োগ করেছি। সততার সাথে আমি রাজনৈতিক সকল কর্মকাণ্ড করেছি। অর্থের বিনিময়ে কোন কমিটি কিংবা কাউকে পদ দিয়েছি এমন কথা কেউ বলতে পারবে না। মনোনয়ন প্রত্যাশী আমরা অনেকে ছিলাম কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি আপনাদের এলাকার উন্নয়নের দ্বায়িত্ব আমার। আমি আরও কথা দিচ্ছি আমি এমপি নির্বাচিত হলে কোন নিরপরাধ মানুষ মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হবে না। আমি ছিলিমপুর গ্রামবাসীর সুখেদুঃখে পাশে থাকবো।

এ সময় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির মনোনীত প্রার্থীকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।

জেএইচআর

Link copied!