ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিসি’র ৪ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৯ পিএম

বিসিসি’র ৪ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, নতুন নিয়োগ বাতিল এবং দুর্নীতির বিরুদ্ধে ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। 

রোববার বেলা ১২টায় নগর ভবন চত্বরে কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশের পরে বিক্ষুব্ধ কর্মচারীরা নগরের বিভিন্ন শাখা ঘুরে প্রশাসক ও সচিবের কক্ষের সামনে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পানি সরবরাহ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির। 

এ সময় তার সঙ্গে সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি সরবরাহ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

বিসিসি সচিব রুম্পা সিকদার বলেন, “বিসিসিতে বর্তমানে ১২১ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। তাদের বিষয়ে নবাগত প্রশাসককে অবহিত করা হয়েছে। কিভাবে তাদের সহযোগিতা করা যায়, আমরা সেটি পর্যালোচনা করছি।”

ইএইচ

Link copied!