নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০৭ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
সোমবার দুপুরে উপজেলায় তার অফিস কক্ষে আসা এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি এই খাদ্য সহায়তা তার হাতে তুলে দেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাদ্য উপকরণ।
বিতরণ কার্যক্রম চলাকালে ইউএনও জিল্লুর রহমান বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”
শুকনো খাবার পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সবাই।
ইএইচ