ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ২৫, ২০২৫, ০৬:০৩ পিএম

নেত্রকোণায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-এর কেন্দুয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু সত্যেন্দ্র পাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাবু শ্যামল ভৌমিক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালি। প্রধান বক্তা ছিলেন জেলা কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু মানিক তালুকদার ও যুগ্ম আহ্বায়ক বাবু রিপন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছে; বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন, যার লক্ষ্য দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, পলাতক সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বক্তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!