ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিহাতীতে মনোনয়ন রিভিউ চাইলেন উপজেলার নেতা–কর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:০৭ পিএম

কালিহাতীতে মনোনয়ন রিভিউ চাইলেন উপজেলার নেতা–কর্মীরা

বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে মাঠে দেখা দেওয়া অসন্তোষের প্রেক্ষিতে মনোনয়ন রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকসহ স্থানীয় নেতা–কর্মীরা।

মঙ্গলবার বিকালে পাইকড়া ও সহদেবপুর ইউনিয়নের উদ্যোগে পাইকড়া কে.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে পৌজান বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে দুই ইউনিয়নসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা–কর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, “কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সামনের সারিতে ছিলেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি।”

তিনি অভিযোগ করেন, সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণ করেছেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, সাধারণ সম্পাদক মো. জসিম খান, সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পাইকড়া ইউনিয়ন মহিলাদলের সভাপতি বিলকিস আক্তার, ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহমেদসহ স্থানীয় নেতা–কর্মীরা।

তারা দাবি করেছেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়বে।” তাই কেন্দ্রীয় নেতৃত্বকে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

ইএইচ

Link copied!