ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার

এস এম মনিরুল ইসলাম, সাভার 

এস এম মনিরুল ইসলাম, সাভার 

নভেম্বর ২৬, ২০২৫, ০১:০৩ পিএম

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিনদিন বাড়লেও তাদের সামাজিক সুরক্ষা এখনো চ্যালেঞ্জের মুখে। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে। বাংলাদেশ ভ্রমণ

মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অডিও ভিজ্যুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’ শীর্ষক এক সেমিনার।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি। বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের মধ্যে বক্তব্য রাখেন জোবেরা রহমান লিনু (টেবিল টেনিস), ফারহাদ জেসমিন লিটি (অ্যাথলেটিক্স), নয়না চৌধুরী (জুডো), নিবেদিতা দাস (সাঁতার), কামরুন নাহার ডানা (ব্যাডমিন্টন), শারমিন আক্তার (শ্যুটিং) ও দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা।

এছাড়াও ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা বার্তা দেন নারী ক্রীড়াঙ্গনের সর্বজন সমাদৃত দাবাড়ু রানী হামিদ ও অ্যাথলেটিক্সের কিংবদন্তি সুফিয়া খাতুন। সব বক্তাই সর্বক্ষেত্রে, সর্বসময়ে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সকল ফেডারেশনকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান।

সেমিনারে বক্তারা নারী খেলোয়াড়দের নিয়ে যে ভাবনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন, তা উপস্থিত সবাইকে সমৃদ্ধ করেছে। তাদের মতে, নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানিক বিষয় নয় এটি একটি সামাজিক দায়, জাতীয় প্রয়োজন।

সভাপতি তার বক্তব্যে নারী খেলোয়াড়রা বহু সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশ ও জাতির জন্য যে গৌরব বয়ে আনছেন তার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি নারী খেলোয়াড়দের একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সহায়ক পরিবেশ তৈরি করার কথাও বলেন।

তিনি সম্মিলিত প্রয়াসে এমন একটি ক্রীড়াঙ্গন গড়ে তোলার কথা বলেন, যেখানে নারী ও পুরুষ খেলোয়াড়েরা সমান সুযোগ, মর্যাদা, নিরাপত্তা, আর্থিক সুবিধা (বেতন-ভাতা সহকারে) নিশ্চিত হবে। সেমিনারে বিকেএসপি’র সকল বর্তমান ও সাবেক নারী খেলোয়াড়রা, বিকেএসপি কলেজের শিক্ষিকারা, নারী কোচসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!