ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে ছাত্রদল নেতা সাদ্দামকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৫, ০২:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে ছাত্রদল নেতা সাদ্দামকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের রাতের আঁধারে গুলির ঘটনা ঘটেছে। এতে জেলা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও স্থানীয় নেতা সাদ্দাম হোসেন (৩২) গুরুতর আহত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাদ্দাম স্থানীয় মো. মস্তু মিয়ার ছেলে ছিলেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় একই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। আহতরা হলেন নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। তাঁদের মধ্যে দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরবর্তী রাতে সাদ্দামকে তার সহযোগীরা ঘর থেকে ডেকে নিয়ে যান। কিছু সময়ের মধ্যে খবর আসে, সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

ইএইচ

Link copied!