ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আটঘরিয়া সাংবাদিক সমিতি সাধারণ সভা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৩:০৯ পিএম

আটঘরিয়া সাংবাদিক সমিতি সাধারণ সভা অনুষ্ঠিত

আরটঘরিয়া সাংবাদিক সমিতির উদ্যোগে শনিবার দেবতরস্থ কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।

সভার শুরুতে সদস্যদের মান উন্নয়নে বিশদ আলোচনা অন্তে উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী ১৬ই ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

অপরদিকে চলতি বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সম্মিলিতভাবে বিনোদন ভ্রমণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য প্রাথমিকভাবে রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্ক নির্ধারণ করে প্রস্তুতি গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাডভোকেট সানোয়ার হোসেন, সহ-সভাপতি, গাজী আলফাজ উদ্দিন কনক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক আফতাব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, অর্থ সম্পাদক জুয়েল খন্দকার, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক মো. মোহর আলী ও সদস্য হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

জেএইচআর

Link copied!