ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৪:০০ পিএম

সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় এজ পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। পরিচ্ছন্ন কর্মী খোরশেদ আলম (৪০) গাইবান্ধা জেলার সুন্দর গঞ্জের বশরত ইউনিয়নের ওমর আলির পুত্র। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে জমে থাকা ধুলো বালি পরিষ্কারের সময় ঢাকা মুখী পিক আপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়ির ধাক্কায় কর্মরত শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। পরে ঘাতক গাড়ি, চালক ও মৃত দেহ থানায় নিয়ে আসা হয় বলে জানান এস আই নাসির উদ্দীন। 

তিনি বলেন, বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু হয়। মৃত দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত চালককে মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

জেএইচআর

Link copied!