ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৬:০৮ পিএম

ফেনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

ফেনীর সোনাগাজীতে পূর্ব নির্ধারিত ধানের শীষ প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে।

শনিবার জোহরের নামাজের পর সোনাগাজী বড় মসজিদে আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভুঞা জানান, দেশের গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু নির্বাচনী সব ধরনের প্রচারণা স্থগিত করে দোয়ার আয়োজন করেছেন। মিলাদ ও দোয়ার আয়োজন শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রাণপ্রিয় নেত্রীর জন্য আমরা দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চাই। তিনি শুধু আমাদের দল নয়, দেশের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক। তাই তার সুস্থতার জন্য দোয়ার আয়োজনের সঙ্গে সকল ধরনের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!