ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাংবাদিক নূরের বড় ভাই মো. আল আমিন খানের ইন্তেকাল

মো. নুরুল আমিন (নূর), খুলনা

মো. নুরুল আমিন (নূর), খুলনা

নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৭ পিএম

সাংবাদিক নূরের বড় ভাই মো. আল আমিন খানের ইন্তেকাল

বাংলাদেশ বেতারের মহানগর প্রতিবেদক, দৈনিক আমার সংবাদে এর জেলা প্রতিনিধি ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মো. নুরুল আমিন (নূর) এর বড় ভাই মো. আল আমিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার জোহরবাদ খালিশপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জানাযার নামাজ শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কিডনি জটিলতা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আল-আমিন অত্যন্ত সজ্জন ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিভিন্ন সাংবাদিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ইএইচ

Link copied!