ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:০৮ পিএম

জয়পুরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্য উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জয়পুরহাট জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত, গোলাম কবির, এস এম শামস মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।

টুর্নামেন্টে ১২টি কলেজ অংশগ্রহণ করবে। আগামী ৫ ডিসেম্বর এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!