ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসাইলে গাড়ি রেখে পালালো ডাকাতদল

শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)

শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৫৩ পিএম

বাসাইলে গাড়ি রেখে পালালো ডাকাতদল

টাঙ্গাইলের বাসাইলে জিপগাড়ি (ঢাকা মেট্রো-ঘ ০২-১৮২২) রেখে পালিয়ে গেছে দেশীয় অস্ত্র সজ্জিত ৫-৭ জনের সংঘবদ্ধ ডাকাতদের একটি দল। 

সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ডাকাতদল উপজেলার কাঞ্চনপুর ইউপি’র নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদলের ব্যবহৃত জিপগাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী বাসাইল থানার কন্সটেবল নূরুল ইসলাম জানান, আনুমানিক রাত পৌনে একটার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপগাড়িকে দাঁড়ানোর জন্য সংকেত দেই। গাড়ির চালক আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে চলে যায়।

তিনি আরও জানান, আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ডাকাতদলের ফেলে যাওয়া জিপগাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হবে এবং গাড়িটি টাঙ্গাইল থানায় হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ডাকাতদল মহাসড়কে গরু ব্যবসায়ীদের গাড়িকে লক্ষ্যবস্তু করলে আমরা তাদের ধাওয়া করি এবং তারা বাসাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

ইএইচ

Link copied!