ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি, আলোচনা ও উপকরণ বিতরণ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৩০ পিএম

নেত্রকোণায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি, আলোচনা ও উপকরণ বিতরণ

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা এইসব অনুষ্ঠানের আয়োজন করে। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। 

স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, জাগরণ উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক কে এম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২ টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ ও সফল প্রতিবন্ধী ব্যক্তি পাইয়িম মিয়া, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা লেখক গবেষক মো. গোলাম মোস্তফাকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!