ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৩২ পিএম

জয়পুরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ 

তারুণ্য উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জয়পুরহাট জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ জয়লাভ করে। তাদের প্রতিদ্বন্দ্বী কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসা একাদশকে ৪-১ গোলে পরাজিত করে।

জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজজাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন, সরকারি মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান সরকার, কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুর রহমান সরকার, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য গোলাম কবির, খিজির হায়াত, এস এম শামস মতিন প্রমুখ।

টুর্নামেন্টে ১২টি কলেজ অংশগ্রহণ করে। বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল দেওয়া হয়। চ্যাম্পিয়ন টিম ৩৫ হাজার এবং রানারআপ টিম ২৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

ইএইচ

Link copied!