ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৫৩ পিএম

শ্রীপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে রাসেল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটলেও রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাসেল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুয়াদি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারসহ শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বেড়াইদেরচালা এলাকার একটি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ চলাকালে রাসেল পাঁচতলা ভবনে মাচা বেঁধে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাচা ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, "ঘটনায় নিহতের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!