ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অনুমোদনবিহীন নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:১০ পিএম

অনুমোদনবিহীন নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার নিউ আল রাজি হাসপাতালে অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। 

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার হাসপাতালে প্রসবজনিত ঘটনায় এক নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনার পর তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হাসপাতালটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, "নিউ আল রাজি হাসপাতালের কোনো ধরনের সরকারি অনুমোদন নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।" 

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার বিষয়ে লিখিত মুচলেকা দিয়েছে।

ইএইচ

Link copied!